শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২১-১১-১১
দ্বিতীয় দফা ইউনিয়ন নির্বাচনে আজ রাঙামাটির ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নের ভোট গ্রহন শেষ হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটে চলে ভোট গ্রহন। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া ও ভোট গ্রহণ হয়েছে। এতে পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। রাঙামাটির ৩টি উপজেলায় ১০টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩০জন। নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক দল
সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, জাতীয় দলের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী ছিলেন।
এবারের ইউপি নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো সরাসরি কোন প্রার্থী না দিলেও আঞ্চলিক দলের সাথে যোগাযোগ করা স্বতন্ত্র প্রার্থীকে তাদের প্রার্থী হিসাবে নিয়ে পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রচারণা চালায়। কাপ্তাই উপজেলার রাইখালী, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই তিন ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রতিদ্বন্ধিতা করছেন। আর তিনটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৬ হাজার ৭শত ৮১ জন। আর ২৭টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বরকলে বরকল সদর, সুবলং , হরিণা ও আইমাছড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৪শত ৭৮ জন, পুরুষ ১২ হাজার ৯শত ১৮, মহিলা ১১ হাজার ৫শত ৬১জন। ভোট কেন্দ্র ৩৬টি। বিলাইছড়িতে বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন ইউনিয়নে মোট ১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন।তার মধ্যে আওয়ামী লীগের ৩ জন,বাকীরা স্বতন্ত্র প্রার্থী।৩ ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ১৯৩৩৭ জন। আর ২৭টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কাপ্তাই, বিলাইছড়ি ও বরকল উপজেলায় ভোটারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ কতোটুকু পাবে তার জন্য ফলাফল গননা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited